প্রাণীর প্রতি মমতা পোষণ করুন।
রাস্তায় কোন প্র্যাগনেন্ট কুকুর /বিড়াল শুয়ে আছে বা ঘুমিয়ে আছে অথবা বাসার পিছনের/সাইডের সরু গলিতে বা জানালার কার্নিশে আপনি কুকুর/বিড়াল বিদ্বেষী,আপনি কুকুর/ বিড়ালকে ঘৃণা করেন। সেই বিদ্বেষ বা ঘৃণা থেকে আপনি তার পেটে জোরে লাথি মারলেন বা লাঠি দিয়ে জোরে আঘাত করলেন বা গায়ের সমস্ত শক্তি দিয়ে একটি বড় ইট মারলেন, কুকুর বা বিড়ালটি আর্তচিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে গেলো। তা দেখে আপনি মনে একটা পৈশাচিক আনন্দ পেলেন। পরবর্তীতে সেই কুকুর/বিড়ালটি অসহ্য যন্ত্রণায় মারা গেলো। আপনি খুব গর্ববোধ করলেন যে বীরপুরুষের মত একটি কাজ করেছেন। অথচ আপনার পৈশাচিক মনে তখনো এ চিন্তা আসলো না যে কুকুর/বিড়ালটি একটি প্রাণী ছিলো, আর ছিলো একজন গর্ভধারিণী মা। আপনি মানবপশু তখন ভুলে গেলেন যে আপনার মাও একসময় এরকম গর্ভবর্তী ছিলেন, আপনি বিবাহিত হলে আপনার স্ত্রীও একদিন গর্ভবতী হবে/ছিলো, আপনার বোন থাকলে বিয়ের পর সেও একদিন গর্ভবর্তী হবে/হয়েছে। একজন গর্ভধারিণী মার কাছে তার গর্ভে থাকা সন্তান যে কতটা অমূল্য তা আপনি বুঝবেন না, একজন গর্ভধারিণী মায়ে তার গর্ভে ধারন করা সন্তানকে নিয়ে কতটা চিন্তায় থাকেন বা তার গর্ভবর্তী সময়ে তিনি যে পৃথিবীর শ্রেষ্ঠ সুখি একজন থাকেন তা আপনি বুঝবেন না, কারন আপনি পুরুষ। কোন কারনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেলে তার যে কি অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা হয়, তা আপনি বুঝবেন না, কারন আপনি পুরুষ। মানুষ হোক বা যে কোন প্রাণী হোক প্রতিটি গর্ভবর্তী মারই একরকমই অনুভূতি হয়। যে কুকুর/বিড়ালটির গর্ভের বাচ্চাকে আপনি হত্যা করলেন, সেই গর্ভবর্তী মা কুকুর বা বিড়ালের অসহ্য যন্ত্রনা ও কষ্ট আপনি বুঝবেন না, কারন আপনি একজন মানবপশু।
