দেশি মুরগি পালন করে সফল হতে কেন সময় লাগবে ?
দেশি মুরগি পালন করে কিন্তু সময় লাগবে সফল হতে কারন?
আপনার প্রিয় পোষা প্রাণীর / খামার এর জন্য প্রয়োজনীয় সকল মেডিসিন / পণ্য পেতে ভিজিট করুনঃ www.petvetbd.com
১। ব্রয়লার এর মত ৩০/৩৫ দিনেই বেচা যায় না
২। ফাউমির মত ৫০/৭০ দিনেই বেচতে পারবেন না
৩। লেয়ারের মত ডিমের মেশিন না
তবে লাভের ঊপায়?
লাভ করতে হলে প্রথমেই অনেক সময় দিয়ে ভাবুন, আপনি পারবেন তো?
যেহেতু বাজারে বা হ্যাচারীতে দেশি মুরগির বাচ্চা পালনের জন্য পাওয়া যায় না তাই আপনাকে প্রথমেই মা মুরগি তৈরি করতে হবে।
অথবা দেশি জাতের মুরগি বাজার থেকে সংগ্রহ করতে পারেন ডিমের জন্য তবে খেয়াল করে কিনতে হবে।
১। মুরগির দুই পায়ের মাঝের ফাকা/দুরুত্ত বেশি থাকতে হবে
২। লাল টকটকে ঝুটি এবং কান লম্বা হতে হবে
৩। পা গুলো গোল হতে হবে, শুকনো পায়ের মুরগি নেওয়া যাবে না
৪। পালক হবে মশৃন এবং চকচকে
৫। চোখ উজ্জ্বল হবে
৬। মুরগির পেছনের পশম অনেক থাকতে হবে এবং পরিচ্ছন্ন থাকতে হবে
৭। ওজন ১ কেজি কমপক্ষে হতে হবে এবং ২.৫ কেজির নিচে হবে।
বেশি না ৬ টা দিয়ে শুরু করুন
কেনার আগেই থাকার ব্যবস্থা করুন
কেনার পরেই তাদের কে পরজীবী মুক্ত করে জিংক এবং লিভার টনিক দেবেন ৭ দিনের মধ্যে
৭ দিন পরে একবেলা করে ক্যালসিয়াম পানিতে অথবা খাবারের সাথে ৩ দিন
১০ দিনের দিন থেকে এডিই অথবা মাল্টি ভিটামিন একবেলা ৩ দিন
তার পরে রানিক্ষেত টিকা করে দিবেন, পশু হাসপাতালে পাবেন, ১ সিসি রানের মাংশে। # খেয়াল রাখবেন শুই যেন হাড়ে না লাগে
টিকার পরের দিন মাল্টি ভিটামিন দিবেন সারা দিনের পানিতে।
আচ্ছা সুন্দর স্যাস্থবান বড় একটা মোরগ কিনতে ভুলবেন না, পারলে ফাউমি অথবা ব্রাউন সেক্স জাতের মোরগ কিনবেন। দেশি কিনবেন না ভুলেও
অবশ্যই লেয়ার ফিড অথবা ৩০% ধান+৩০%গম+৩০% ভুট্টা ভাংগা+১০% সয়াবিন খৈল/নারিকেল খৈল = মোট ১০০ কেজি বাড়িতেই বানাই নেন
যেহেতু ভিটামিন আলাদা করে দিব তাই খাবারে কোন সাইন্স লাগবে না।
মুরগির ডিম জমিয়ে রাখুন অথবা খাচাতে কিছু ঝুড়ি একটু উপরে ঝুলায়ে দেন, মুরগি ওই খানে ডিম দিবে এবং ডিম ফুটানোর জন্য বসবে।
