কুকুরের Vaccine কেন এবং কখন দিবেন?
Vaccine(টিকা) কি?
কুকুরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের vaccine রয়েছে। vaccine মানে হচ্ছে প্রতিষেধক যা কুকুরের শরীরে antibodies তৈরি করে এবং রোগ-জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
Vaccine কেন দিতে হয়?
কুকুরের কিছু মারাত্মক রোগ আছে যা হলে কুকুর মারা যায় এমনকি তখন কোন ওষুধ কাজ করেনা। তাই রোগ হওয়ার আগে কুকুরকে vaccine দিতে হয়, অসুস্থ অবস্থায় vaccine দিলে তা কাজ করেনা। এর মধ্যে কিছুরোগ (যেমন-rabies) মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে। তাই পোষা কুকুর এবং মানুষ দুইজনের সুরক্ষার জন্য Vaccine প্রয়োজন।
কুকুরকে কি Vaccine দিতে হয়?
এই দুইটি vaccine বাংলাদেশে সহজলভ্য এবং কুকুরের জন্য খুবই উপযোগী।
১। EURICAN®
EURICAN vaccine টি EURICAN DHPPi-L এবং EURICAN DHPPi-LR এর সমন্বয়ে গঠিত খুবই শক্তিশালী এবং কার্যকরী কুকুরের প্রতিষেধক। এটি কুকুরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত প্রাণনাশক রোগ থেকে সুরক্ষিত রাখে। এই vaccine যেসব রোগ প্রতিরোধ করে-
1. Rabies,
2. Distemper,
3. Hepatitis,
4. Parvovirus,
5. Parainfluenza,
6. Leptospira canicola,
7. Leptospira icterohaemorrhagiae.
এই vaccine দেওয়ার নিয়ম হচ্ছেঃ
৪-৬সপ্তাহঃ কুকুরের ৪-৬সপ্তাহ বয়সে প্রথম EURICAN vaccine টি দিতে হয়।
৮ সপ্তাহঃ এরপর কুকুরের ৮ সপ্তাহ বয়সে EURICAN DHPPi-L টি দিতে হয়।
১২ সপ্তাহঃ সবশেষে কুকুরের ১২ সপ্তাহ বয়সে EURICAN DHPPi-LR টি দিতে হয়। এরপর vet এর পরামর্শে প্রতিবছর Booster Dose দেওয়া উচিৎ।
২। RABISIN®
RABISIN Vaccine টি কুকুরকে জলাতঙ্ক (Rabies) রোগ থেকে সুরক্ষিত রাখে। কুকুরের বয়স 12 সপ্তাহ হওয়ার পরে RABISIN vaccine দিতে হবে। এরপর vet এর পরামর্শে প্রতিবছর Booster Dose দেওয়া উচিৎ।
Vaccine এর কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
সাধারনত এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে অনেক কুকুরের ২-১ দিনের জন্য চুলকানি, ঝিমঝিম ভাব, খাওয়ায় অরুচি , বমি ইত্যাদি হতে পারে।
ভিজিট করুন- PetVet BD
