পশুর প্রতি ইসলাম এর দৃষ্টি
যখন কোনো পশু-পাখি আপনার কাছে আসে, সে খাবারের জন্যই আসে। তাকে এড়িয়ে যাবেন না, তাড়িয়েও দেবেন না। সে আপনার কাছে এসেছে যেন আপনার গুনাহগুলো ঝড়ে পড়ে।
আল্লাহর রাসূল (ﷺ) একটি গল্প বলেছেন। গল্পটা অনেকটা এরকম:
একবার এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে ভীষণ পিপাসা লেগে যায় তার। কিছু দূর যেতেই একটি কূপ চোখে পড়ল। লোকটা দেরি করল না, কূপে নেমে পড়ল এবং পানি পান করে উঠে এলো। ওপরে এসে দেখে একটা কুকুর হাঁপাচ্ছে। অত্যন্ত পিপাসার কারণে সেই কাদা-পানিই চাটছে। লোকটি মনে মনে ভাবল, এ কুকুর পিপাসায় যে কষ্টটা পাচ্ছে, কিছুক্ষণ আগে আমারও তো তা-ই হচ্ছিল। তখন সে আবার কূপে নামল এবং তার মোজার মধ্যে পানি ভরল। তারপর মুখ দিয়ে তা (কামড়ে) ধরে ওপরে উঠে এলো এবং কুকুরকে পানি
Add Comment
