বিড়ালের প্রাথমিক চিকিৎসা
বিড়ালের কাটাছেড়া বা আচড়কামড়ের প্রাথমিক চিকিৎসা। বাসায় বিড়াল থাকলে প্রায়ই খেলাচ্ছলে বাসার লোকজনকে আচড় কামড় দেয়। একাধিক বিড়াল থাকলে অনেকসময় নিজেরা নিজেরা মারামারি করে ইঞ্জিউরড হয়। তাই নিচের তিনটা মেডিসিন সবসময় ঘরে রাখবেন।
১. ভায়োডিন ১০% এর বোতল
২. ব্যাকট্রোসিন মলম
৩. নেবানল পাউডার
বিড়ালের গায়ে কোনো প্রকার কাটাছেড়া দেখা দিলে ভায়োডিন দিয়ে ধুয়ে ব্যাকট্রোসিন মলম লাগিয়ে দিতে হবে। এছাড়া বিড়াল যদি আপনাকে বা বাসার কাউকে আচড় কামড় দেয়, তাহলে সেই জায়গাটা ভায়োডিন দিয়ে ধুয়ে ব্যাকট্রোসিন মলম লাগিয়ে নিবেন।
*** বিড়াল নিজের গা চাটে। গায়ে দেওয়া মেডিসিন চেটে খেয়ে ফেললে বিড়াল অসুস্থ হয়ে যেতে পারে। তাই বিড়ালের গায়ে যেকোনো মেডিসিন দিলে বিড়ালকে (ছবির মত) ই-কলার পড়িয়ে দিতে হবে।
*** এছাড়া ওরস্যালাইন, রাইস স্যালাইন, ড্রপার/সিরিঞ্জ, ফ্রন্টলাইন স্প্রে ইত্যাদি ঘরে রাখার চেস্টা করবেন।
Add Comment
