Cat’s comfort zone

Cat’s comfort zone

সাধারনত বিড়াল গরমে স্বস্তি অনুভব করে। কিন্তুঅতিরিক্ত গরমে বিড়ালের যত্নে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ইত্যাদি বেশি হয়ে থাকে। আর তাই এ সময় বিড়ালের বাড়তি যত্নের প্রয়োজন হয়। গরমে বিড়ালের যত্নে নিম্মোক্ত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে।

#খাওয়ার_পানিঃ পর্যাপ্ত পরিমান পরিষ্কার এবং ঠাণ্ডা পানি বিড়ালের খাওয়ার জন্য দিতে হবে। দিনে কয়েকবার পানি পরিবর্তন করে দিতে পারেন এবং বাসার ও বাগানের বিভিন্ন জায়গায় পানির পাত্র রাখতে পারেন যাতে বিড়াল ইচ্ছেমত পানি পান করতে পারে। প্রয়োজনুসারে, পানিতে বিভিন্ন স্ট্রেস রিলিফার, ভিটামিন মিক্সার, ইলেকট্রলাইট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

#খাবারঃ গরমে বিড়ালকে টক দই,স্যালাইন,চিকেন স্টক খাবার গুলো দেওয়া উচিত।যাতে ওরা ডিহাইড্রেটেড না হয়।

#বরফঃ বিড়ালের খাবারের পানিতে বরফের টুকরো মিশিয়ে দিতে পারেন। এতে পানি বেশিক্ষণ ঠাণ্ডা থাকবে।

#ঘুমানোর_জায়গাঃ একটা তোয়ালে ফ্রিজে রাখুন, ঠাণ্ডা হলে বিড়ালের বিছানায় বিছিয়ে দিন। ঘর ঠাণ্ডা রাখার জন্য এয়ারকন্ডিশন, কুলার, ফ্যান ইত্যাদি চালান এবং বিড়ালকে সে ঘরে রাখুন। যদি উঁচু বিল্ডিং এ বসবাস করেন তাহলে জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই জানালায় নেট লাগিয়ে নিতে হবে।

#গ্রুমিংঃ নিয়মিত বিড়ালের লোমগুলো আঁচড়িয়ে দিতে পারেন। যদি বিড়ালের অতিরিক্ত লোম থাকে তাহলে গ্রুমিং করে নিতে হবে। কোনোভাবেই Tick & Mite হতে দেওয়া যাবে না।

#খেলাধুলাঃ গরমে বিড়ালকে খেলাধুলা কম করাতে হবে। উত্তেজিত হয়ে যায় এমন কোন খেলাধূলা করানো যাবে না।

#বিশ্রামঃ বেশিরভাগ সময় বিড়ালকে বিশ্রামে রাখুন।

#সূর্যের_তাপঃ বিড়ালকে সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে। তাই বেশিরভাগ সময় বিড়ালকে ঘরে বা ঠান্ডা জায়গায় রাখতে হবে।

#বয়স্ক_এবং_স্থূলকায়_বিড়ালঃ বয়স্ক এবং স্থূলকায় বিড়ালের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। সুতরাং এদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

#গরমে_হটাৎ_অসুস্থ_হয়ে_গেলেঃ একটি তোয়ালে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে বিড়ালের শরীর ও মাথা মুছে দিতে হবে। যদিও বিড়াল এটা পছন্দ করে না। তবে এটি বিড়ালকে দ্রুত ঠাণ্ডা করতে পারবে।সর্বোপরি, বিড়ালের যে কোন সমস্যায় দ্রুত Vet এর সাথে যোগাযোগ করুন।

ভিজিট করুন- PetVet BD

Add Comment

You must login to add a comment. If you do not have an account, you may register for one. Registration is free!

//-->