বিড়ালের নিরাপত্তার
বিড়ালের নিরাপত্তার জন্য করণীয় সবাই চায় তার বিড়াল অনেকদিন বেচে থাকুক, ভালো ভাবে সুস্থ থাকুক,তার জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হবে বাসায় বিড়াল পালার আগে। বাসায় বিড়াল যেন নিরাপদে থাকতে পারে তার জন্য বাসা ক্যাটপ্রুফ করতে হবে। বিড়ালের নিরাপত্তার জন্য গ্রহণ করা পদক্ষেপগুলোকেই বাসা কাটপ্রুফ করা বলে।
বাসায় কুকুর বা অন্য প্রানী থাকলে তাদের ক্ষেত্রেও এই পদক্ষেপ গুলো জরুরি নিরাপত্তার জন্য৷
বাসা ক্যাটপ্রুফ করতে নিচের কিছু জিনিস করতে হবে :
বাসার বারান্দার গ্রিলের পুরাটা নেট লাগাতে হবে, কোন অংশ যেন ফাঁকা না থাকে৷ বারান্দা ছাড়া বাসার যেখানেই ফাঁকা জায়গা আছে, সে জায়গা গুলোতে নেট লাগিয়ে দিবেন, তাহলে বিড়াল পরে যাওয়ার কোন আশংকা থাকবে না।
কারণ প্রতি বছর অনেক বিড়াল উপর থেকে পরে গিয়ে প্যারালাইসড হয়ে যায়, হাড্ডি ভেংগে যায়, অনে?
